ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা।

আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘিরে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারে পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বলা হচ্ছে, এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা নিশ্চিতে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য।

আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে, এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে বস্তাপঁচা রাজনীতির অবসান হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলেও আশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে