ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আগামী কয়েকদিন ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তিন অঞ্চলে ঝড়ের সতর্কতা Logo খামেনির মৃত্যুর পর বিশ্বকাপে না খেলার ঘোষণা ইরানের Logo ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের প্রস্তুতি, বাসে একাধিক চালক রাখার আহ্বান ডিএমপি কমিশনারের Logo শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের বিপক্ষে হার এড়াল বার্সেলোনা Logo ইসরায়েলের সতর্কতা ব্যবস্থায় ত্রুটি, হামলার সময় কয়েক স্থানে সাইরেন বাজেনি Logo রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য লম্বা সারি, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগছে Logo ঈদকে সামনে রেখে বাস, ট্রেন ও লঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি; নিরাপত্তা ও বিশেষ ট্রেনের ব্যবস্থা Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

বছরের প্রথমদিনে স্বাস্থ্যকার্ড পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বছরের প্রথমদিনে স্বাস্থ্যকার্ড পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা।

বছরের প্রথমদিনে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেয়া হবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, বছরের প্রথম দিনে জুলাইয়ের আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যকার্ড ইস্যু করা হবে। ওইদিন বিকেলে প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন।
 
গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানিয়েছিলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড দেয়া হবে।
 
ডা. সায়েদুর রহমান আরও জানিয়েছিলেন, আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারাজীবন বিনামূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা। ১৭ নভেম্বরের পর সাপোর্ট সেন্টার থাকবে। সেখান থেকে সব ধরনের সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে