ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ৬ দিনের কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির ৬ দিনের কর্মসূচি।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে ছয় দিনের কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে মানুষের আশা আকাঙ্ক্ষা জানার লক্ষ্যে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে গণসংযোগ চালাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।’
 
ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানার বিষয়ে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় দাবি করে হাসনাত বলেন, ‘এ বিষয়ে সরকার কার্যকরী উদ্যোগ নিলে, আমাদের কাছে সহযোগিতা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রস্তুত।’
 
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ঘোষণাপত্র প্রণয়নে সরকারের কার্যক্রম এখনও দৃশ্যমান নয়। সরকার অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’
 
মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
 
নাসীরুদ্দীন আরও বলেন, ‘ঘোষণাপত্র প্রণয়নে সব রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া ও সহযোগিতা রয়েছে। দৃষ্টিভঙ্গীগত কিছু পার্থক্য থাকলেও সবার মতামতের ভিত্তিতেই ঘোষণাপত্র প্রণয়নের কাজ চলছে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৪৯ বার পড়া হয়েছে