ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

সম্পর্ক অস্থিতিশীল করতেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত: হাফিজ উদ্দিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সম্পর্ক অস্থিতিশীল করতেই শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত: হাফিজ উদ্দিন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও দেশটি শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক অস্থিতিশীল করতেই এটি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের মাধ্যমে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে। এখন শুধু নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন। তবে নির্বাচনের কথা বললেই উপদেষ্টাদের মুখ কালো হয়ে যায়। এ সময় নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

কিংস পার্টি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, দেশে কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। এর মাধ্যমে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। তবে এটির ভবিষ্যত ভালো হবে না।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, এখনও দেশে মাইনাস টু ফর্মুলা রয়েছে। বিএনপি মাইনাস হলে ভারতের চাহিদামতো বাংলাদেশ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১২৭ বার পড়া হয়েছে