ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য

ড. ইউনূসের নামে প্রচারিত পদত্যাগপত্রটি ভুয়া: রিউমার স্ক্যানার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ড. ইউনূসের নামে প্রচারিত পদত্যাগপত্রটি ভুয়া: রিউমার স্ক্যানার।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন- এমন দাবিতে একটি পদত্যাগপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ছড়িয়ে পড়া চিঠিতে আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

এদিকে কিছু পোষ্টে দাবি করা হয়, যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছেন। কিন্তু আসলে যমুনা টেলিভিশনের কোনো সংবাদকর্মীর কাছে এমন কোনো পদত্যাগপত্র আসেনি।

রিউমর স্ক্যানার জানায়, ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগপত্র দাবিতে ভাইরাল চিঠিটি আসল নয়। চিঠিটি পর্যবেক্ষণ করে এর বেশকিছু অসঙ্গতি দেখা যায়। প্রথমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একাধিক প্যাড পর্যবেক্ষণ করা হয়। কার্যালয়ের প্যাডে বাংলা মাসের তারিখ ওপরে এবং ইংরেজি মাসের তারিখ নিচে থাকে। তবে আলোচিত পদত্যাগের চিঠিতে ইংরেজি ও বাংলা তারিখ পাশাপাশি রয়েছে। আবার ইংরেজি তারিখ শুরুতে রয়েছে। দ্বিতীয়ত, চিঠিটিতে ব্যবহৃত ফন্ট এবং প্রধান উপদেষ্টার প্যাডে ব্যবহৃত ফন্টের মধ্যে পার্থক্যও দেখা যায়।

প্রতিষ্ঠানটি আরও জানায়, গণমাধ্যম ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, যমুনা টেলিভিশনের সংবাদ চ্যানেলের স্ক্রিন, ভেরিফায়েড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে প্রচার করা হয়। গুজব রটনাকারীরা মনগড়া কথা বলেছে। যমুনা টেলিভিশনের সাংবাদিকের কথা বলে মিথ্যাটাকে হয়তো সত্য প্রমাণের চেষ্টা করেছে। এক্ষেত্রে সবাই সচেতন হলে অপপ্রচারকারীরা হালে পানি পাবে না।

রিউমার স্ক্যানারের পুরো প্রতিবেদনটি দেখতে এখানে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৫৪ বার পড়া হয়েছে