ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শেরে বাংলা পদক পেলেন বিএনপি নেতা।

শেরে বাংলা স্মৃতি পদকে ভূষিত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকার পুরানা পল্টন এলাকার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি পরিষদের আয়োজনে তাকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা শেষে তাকে এ পদে ভূষিত করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মান্ডুক মোর্শেদ। এছাড়া এসময় বিভিন্ন সরকারী দফতর ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা গাজী ফারুক এ পদে ভূষিত হওয়ায় উচ্ছ্বসিত কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
 
খোঁজ নিয়ে জানা যায়, জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে সততার সঙ্গে দীর্ঘ ৪৪ বছর ধরে রাজনীতি করছেন গাজী ফারুক। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজসেবা করছেন। গাজী ফারুক ছাত্র জীবন থেকেই রাজনীতি শুরু করেন। ১৯৮১ সালে তিনি খেপুপাড়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, ১৯৮৫ সালে কলাপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ও ১৯৯৩ সালে উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

পরে ২০০৩ সাল থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে উপজেলা যুবদল ও উপজেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২২ সাল থেকে তিনি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
 
কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি কবির তালুকদার বলেন, ‘রাজনৈতিক ক্যারিয়ারে গাজী ফারুকের কোনো দুর্নাম নেই। তিনি সততার সঙ্গে রাজনীতি করছেন। তাকে পদকে ভূষিত করায় আমরা বিএনপির নেতাকর্মীরা অনেক আনন্দিত।’

কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার বলেন, ‘গাজী ফারুক সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করছেন। সেই সঙ্গে তিনি সমাজসেবা করছেন। করোনার সময় তিনি মানুষের বাড়ি বাড়ি ঘুরে খোঁজ খবর নিয়েছেন এবং সাধ্য অনুযায়ী অনেক অসহায় মানুষকে সহযোগিতা করেছেন। তাকে শেরে বাংলা পদক প্রদান করায় আমরা কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই।’
  
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১২২ বার পড়া হয়েছে