ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হাসিনা-কন্যা পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) কর্মরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ‍্যালার্ট জারির বিষয়েও কোনও তথ‍্য নেই তাদের কাছে।

সোমবার (২৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

এ সময় তিনি আরও জানান, সীমান্ত নিয়ে প্রতিবেশির সাথে উত্তেজনা থাকলেও ভারতসহ সব দেশের সাথেই সুসম্পর্ক চায় বাংলাদেশ। সম্প্রতি ভারতের ব‍্যাঙ্গালোরে বাংলাদেশি নারী ধর্ষিত হওয়ার বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। দেশটিতে বাংলাদেশ মিশন এ নিয়ে খোঁজখবর নিচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অর্থনৈতিক কারণে রোমানিয়াসহ ইউরোপের কিছু দেশ ঢাকা থেকে ভিসা ইস্যু করছে না। আগামী মার্চে ফিফা প্রেসিডেন্ট ঢাকা সফরের সম্ভাবনার কথাও জানান রফিকুল আলম।

প্রসঙ্গত, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক জানায়, ডব্লিউএইচও এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের প্রার্থীর যোগ্যতা হিসেবে প্রদত্ত তথ্যাদি যথাযথ ছিল না। ওই মনোনয়নকালে তিনি কানাডার পাসপোর্টধারী তথা কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৬৫ বার পড়া হয়েছে