ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হঠকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয়: জামায়াত আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

হঠকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয়: জামায়াত আমির।

বিগত সময়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল দাবি করে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, হঠকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর মগবাজারে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাফেজা আসমা খাতুনের স্মরণসভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, গত দেড় দশক জামায়াতে ইসলামীর কর্মীরা বাবা-মায়ের জানাজায় পর্যন্ত শরিক হতে পারেননি। যে ফ্যাসিবাদী আমল বাংলাদেশের মানুষদের জন্য দুঃস্বপ্ন ছিল তা যেন আর কখনও কাউকে প্রত্যক্ষ করতে না হয়। এ জন্য কাজ করবে জামায়াতে ইসলামী।
 
শফিকুর রহমান আমির বলেন, ‘গোটা বাংলাদেশের জামায়াতে ইসলামী ছিল হাফেজা আসমা খাতুনের পরিবার। জামায়াতের ৪৩ হাজার নারী রুকন তাকে হৃদয়ে ধারণ করেন। বাংলাদেশের নারী রাজনীতিবিদদের পথিকৃৎ এবং নারী জাগরণের আদর্শ তিনি।’
 
স্মরণসভায় অংশ নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের সংসদীয় ইতিহাসের উজ্জ্বল অংশ হাফেজা আসমা খাতুন দেশের নারী সমাজে জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে