ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদ ও জন্মদিন একসঙ্গে, ছোট ছেলেকে শুভেচ্ছা জানালেন শাকিব খান Logo  যুক্তরাষ্ট্র শিথিল করল ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা Logo জামায়াত আমির প্রশ্ন করলেন—সংসদ নির্বাচন হালাল হলে গণভোট কেন হারাম হবে Logo ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম জামাত, লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্বশান্তির প্রার্থনা Logo ঈদুল ফিতর ঘিরে জাতীয় ঐক্য জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর Logo  যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির মুখপাত্র নাইনি Logo শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর Logo ২১ বছরেই ৩০০ কোটির মালিক জান্নাত, আয়ের রহস্য কী? Logo ঈদ বাজারে প্রাণচাঞ্চল্য, রেকর্ড লেনদেনের আশায় ব্যবসায়ীরা

রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, বেরিয়ে আসলো নানা অনিয়ম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। এ সময় রোগীদের খাবারসহ নানা অব্যবস্থাপনার চিত্র উঠে আসে।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।

এতে নেতৃত্ব দেন জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জিহাদুল ইসলাম। সাথে ছিলেন আরেক উপ সহকারী পরিচালক মো. আতিউর রহমান।

অভিযানে দেখা যায়, হাসপাতালে আবাসিক রোগীদের জন্য বরাদ্দকৃত মুরগির মাংস ২১০ গ্রামের পরিবর্তে ১১২ গ্রাম দেয়া হয়েছে। এ সময়, ওষুধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতিও পান কর্মকর্তারা।

জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো: জিহাদুল ইসলাম বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রথমে রোগী সেজে হাসপাতালের বিভিন্ন স্থান পরিদর্শন করি। এরপর বিভিন্ন শাখায় গিয়ে নানা অনিয়ম দেখতে পাই। এ সময়, অনিয়মের সকল তথ্য কর্তৃপক্ষের কাছে প্রেরণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, অভিযানের দুই ঘণ্টা পূর্বে প্রথমে রোগী সেজে তথ্য সংগ্রহ করেন দুদক কর্মকর্তারা। পরে অভিযানের সময় হাসপাতালের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজ বংশী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানীকে অনুপস্থিত পান তারা। এ সময় দুদক কর্মকর্তাদের হাসপাতাল সংক্রান্ত সকল তথ্য দেন মেডিকেল অফিসার নুরে আলম সৈকত।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
১১৭ বার পড়া হয়েছে