ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী শহরের সেবাসঙ্গ মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। এদিন নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্ট যে কোনো দেশ যে কাউকেই ইস্যু করতে পারে, সেটি আটকানোর ক্ষমতা নেই। তবে কোনো মামলায় কোর্ট তাকে হাজির করতে বললে সে বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কে কিছু অস্বস্তি ছিল, সেগুলো কাটিয়ে উঠতে চেষ্টা চলছে। সুসম্পর্ক দুই দেশেরই প্রয়োজন রয়েছে। শেখ হাসিনাকে ভারতের দেয়া ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ-ভারত সম্পর্কে অবনতি ঘটাবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।
নরসিংদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন উপদেষ্টা। ছবি: ছবি সংগৃহীত

পূজা নিয়ে উপদেষ্টা বলেন, দুর্গাপূজার নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সরকারের নজরদারি ছিল, দশমী পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার কথাও বলেন জানান তিনি।

এসময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসক সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।””

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
২১৯ বার পড়া হয়েছে