ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগে নির্মাতা ও অভিনেতাদের লিগ্যাল নোটিশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের বেশ কিছু পর্বে অশ্লীলতা, নৈতিক অবক্ষয় ও সামাজিক মূল্যবোধের বিচ্যুতি রয়েছে—এমন অভিযোগ তুলে নাটকের নির্মাতা ও সংশ্লিষ্ট ছয় জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম) মঙ্গলবার, ৮ জুলাই এই লিগ্যাল নোটিশ পাঠান বলে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে নাটকের নির্মাতা কাজল আরেফিন অমি ছাড়াও অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা এবং প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসকে বিবাদী করা হয়েছে।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ৫-এর প্রথম থেকে অষ্টম পর্বে একাধিক সংলাপ রয়েছে যা অশ্লীল, দ্ব্যর্থবোধক এবং সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি সংলাপকে নৈতিকতার বিরুদ্ধে বলা হয়েছে। আরও উল্লেখ করা হয় যে, ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি সংলাপগুলো এখন তরুণদের মুখে ঘুরে বেড়াচ্ছে, যা সামাজিক শালীনতা এবং পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। কিছু সংলাপ নারীদের অবমাননাকর বলেও দাবি করা হয়েছে নোটিশে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৯২ বার পড়া হয়েছে