ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হতে পারে গোপালগঞ্জে নিহতদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গোপালগঞ্জে সংঘটিত ঘটনার নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে যাওয়ায় তাদের ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজন দেখা দিলে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনে বাকিদের মরদেহও কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। একইসঙ্গে তিনি জানান, গোপালগঞ্জের ওই ঘটনায় প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি কাজ করছে।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রসঙ্গে তিনি বলেন, চালু করতে হলে ইমিগ্রেশন বিভাগে জনবল বাড়ানোর প্রয়োজন হবে। তবে টার্মিনাল উদ্বোধনের নির্দিষ্ট সময় সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৩৩৯ বার পড়া হয়েছে