ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা

ঢাকায় বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীনের বিশেষ মেডিকেল টিম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছেছে চীনের একটি বিশেষ মেডিকেল দল। এই টিমে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন।

বৃহস্পতিবার, ২৪ জুলাই রাতে দলটি ঢাকায় এসে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স উইংয়ের মহাপরিচালক সায়েদা জাসমিন সুলতানা মিল্কি তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

এর আগে, ২৩ জুলাই সন্ধ্যায়, ভারতের তিন সদস্যের একটি বিশেষ মেডিকেল দল এবং সিঙ্গাপুর থেকে আরও একটি মেডিকেল টিম ঢাকায় আসে, যারা একই দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সেবায় যুক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
১৬২ বার পড়া হয়েছে