ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে (East Coast Expressway) এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন বাংলাদেশি নাগরিক, আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বারনামা।

নিহত ব্যক্তিরা হলেন মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন কুয়ান্তানের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আদলি মাত দাউদ।

পুলিশের বরাতে জানা যায়, একটি টয়োটা আভানজা গাড়ি কুয়ান্তান থেকে কুয়ালালামপুর অভিমুখে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাঁ দিকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হন আরও দুইজন – মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণিরাম চন্দ্র বাস (৪০)। আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা-সম্পর্কিত তদন্তে উঠে এসেছে, গাড়িচালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্সও চলতি বছরের মে মাসে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭ সালের ৪১(১) ধারা অনুযায়ী মামলাটি তদন্তাধীন রয়েছে, যা বেপরোয়া বা অবহেলাজনিত গাড়ি চালনার ফলে মৃত্যু ঘটলে তা প্রযোজ্য হয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
৩৫৮ বার পড়া হয়েছে