ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পরিকল্পিত রাজনীতির কথা বললেন ডা. জুবাইদা রহমান Logo ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাচনী ইশতেহার প্রকাশ Logo আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল: বাসিত আলী Logo আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের শেষ চারে বার্সেলোনা Logo মার্কিন বিচার বিভাগ ওয়েবসাইট থেকে জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজার নথি প্রত্যাহার Logo নির্বাচন ঘিরে সাত দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে স্বাধীন নামের একজন আসামি—এমনটি জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শনিবার (৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর গাজীপুর কোম্পানি কমান্ডার কে. এম. এ. মামুন খান চিশতী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “স্বাধীন সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে।”
র‌্যাব আরও জানায়, এক নারীর ওপর হামলার ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন তুহিন। সেই ভিডিও ফুটেজ মুছে ফেলতে বললে তিনি পরিচয় দিয়ে তা করতে অস্বীকার করেন। এরপরই তাকে পাশের একটি মার্কেটের সামনে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। গ্রেফতারদের আজ শনিবার দুপুরে আদালতে তোলা হবে।

এর আগে পুলিশ পাঁচজনকে আটক করেছিল, যারা বর্তমানে বাসন থানায় রয়েছে।
ঘটনার পর নিহত তুহিনের বড় ভাই বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করেন। তখন কিছু ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ওই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন, যা হত্যাকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
১৭৮ বার পড়া হয়েছে