ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জুলাই গণহত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি আটক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জুলাই গণহত্যা মামলায় অভিযুক্ত কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থার মিডিয়া শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (২৪ আগস্ট) বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সেখান থেকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে বলে জানায় সিআইডি। আগামীকাল তাকে আদালতে উপস্থাপন করা হবে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। মামলার প্রধান আসামি হিসেবে নাম রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দ্বিতীয় আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদের বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ১৭ আগস্ট গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া মামলায় আরও প্রায় ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
১৯৩ বার পড়া হয়েছে