ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নির্বাচন বাধাগ্রস্তে দিল্লিতে শেখ হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছেন এস আলম— ফখরুলের অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবসায়ী এস আলম ভারতের রাজধানী দিল্লিতে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন—এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এই অভিযোগ করেন।

ফখরুল বলেন, শুধু সরকারপ্রধান নন, কিছু রাজনৈতিক গোষ্ঠীও বিভিন্ন অজুহাতে নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের ভিতরে এমন একটি মহল রয়েছে যারা সচেতনভাবে গণতান্ত্রিক শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে। তিনি মনে করেন, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।

এছাড়াও, জুলাই সনদ সংস্কার কার্যক্রমে বিলম্ব না করে দ্রুত তা সম্পন্ন করার আহ্বান জানান তিনি। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৩৭৪ বার পড়া হয়েছে