ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সন্ধ্যা ৭টার আগেই শেষ করার নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জন কার্যক্রম সন্ধ্যা ৭টার মধ্যেই সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ সশস্ত্র বাহিনীও মাঠে থাকবে। তবে এবারের দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি বা উদ্বেগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশেই পূজা উদযাপন হবে। তবে দুষ্কৃতিকারীরা যেখানেই সুযোগ পাবে বিশৃঙ্খলার চেষ্টা করতে পারে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যদিও পূর্ণাঙ্গ তালিকা এখনো চূড়ান্ত হয়নি, ধারণা করা হচ্ছে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
১০৫ বার পড়া হয়েছে