ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২০২৫ সালের ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি, হলভিত্তিক আসন বিন্যাস এবং প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তী সময়ে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ প্রকাশ করা হবে।

এর আগে ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৮৩ জন প্রভাষক নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন গ্রহণ শুরু হয় গত ২২ জুলাই এবং শেষ হয় ২২ আগস্ট। প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল।

তথ্য অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি পদ এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি পদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে সবচেয়ে বেশি ৬১টি পদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি এবং অন্যান্য বিভাগেও প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে