ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

সিভিল সার্ভিসে বৈষম্য দূর করার আহ্বান আলালের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সিভিল সার্ভিসে বিদ্যমান বৈষম্য দূর না করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সিভিল সার্ভিসের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সভায় তিনি বলেন, প্রশাসনে সমতা প্রতিষ্ঠার মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করতে হবে।

আলাল উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রশাসনিক সংস্কারের প্রথম উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে সুশাসন ও প্রশাসনিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকৃত পরিবর্তনের সুযোগ সৃষ্টি করতে ভোটের মাধ্যমেই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে।

সভায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে ক্যাডারদের মধ্যে বৈষম্য কমিয়ে আনা সম্ভব। দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ বলেন, দুর্নীতি ও অস্বচ্ছ শাসনব্যবস্থা পরিবর্তিত না হলে দেশে আরেকটি গণ-অভ্যুত্থান ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে