ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo বিডিআর হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, সুপারিশ বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ

আওয়ামী লীগ পুনর্বাসনের পেছনে জামায়াতের ইঙ্গিতের অভিযোগ রিজভীর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে। তার মতে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরলে দেশ মারাত্মক পরিস্থিতির মধ্যে পড়বে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন।

রিজভীর দাবি, আওয়ামী লীগের পুনর্বাসনে আগ্রহ দেখানো এবং ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাওয়ার পেছনে জামায়াতের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পতিত সরকারের প্রধানের নির্দেশে চালানো গণহত্যায় ভারতের সহায়তাও ছিল।

ভোটের সাম্প্রতিক জরিপ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি আপাতত তা নিয়ে কোনো পরিকল্পনা করছে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে