ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

‘বিচারে কোনো আপস নয়’— সেনাবাহিনীর কঠোর অবস্থান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বাংলাদেশ সেনাবাহিনী ইনসাফ ও ন্যায়বিচারে কোনো ধরনের আপস করবে না বলে জানিয়েছেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
শনিবার সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যে বিচারের মুখোমুখি হব, সেখানে সেনাবাহিনী ন্যায়ের পক্ষে থাকবে।”

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাম্প্রতিক গুম মামলায় সেনা কর্মকর্তাদের নাম এসেছে, তবে এখনো সেনাবাহিনীর কাছে কোনো আনুষ্ঠানিক চার্জশিট বা পরোয়ানা পৌঁছেনি।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে অভিযুক্ত কর্মকর্তাদের সেনা হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আমরা সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনী কখনোই বিচার থেকে পালাবে না।”

উল্লেখ্য, সম্প্রতি দুইটি গুম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ২৫ জন বর্তমান বা সাবেক সেনা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
৮৬ বার পড়া হয়েছে