ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

মাউশি বিভক্ত: গঠিত হচ্ছে মাধ্যমিক ও কলেজ শিক্ষা অধিদফতর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভেঙে দুটি নতুন অধিদফতর গঠনের উদ্যোগ নিয়েছে—একটি হবে মাধ্যমিক শিক্ষা অধিদফতর, অন্যটি কলেজ শিক্ষা অধিদফতর। এ প্রস্তাবে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে সম্মতি দিয়েছেন, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নতুন আদেশ অনুযায়ী, মাউশির মাধ্যমিক অংশ আলাদা করে দুটি নতুন অধিদফতর গঠনের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে দুটি অধিদফতরের স্বতন্ত্র সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম), কার্যতালিকা ও দায়িত্ব বণ্টন প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিদফতর)। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই বিভাগের উপসচিব বা সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)।

এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে থাকছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (উপসচিব পদমর্যাদার নিচে নয়), অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের প্রতিনিধি, এবং মাউশির উপপরিচালক (মাধ্যমিক), উপপরিচালক (সাধারণ প্রশাসন) ও সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে আরও বলা হয়েছে, রোলস অব বিজনেস ১৯৯৬ অনুসারে নবগঠিত অধিদফতরগুলোর কার্যতালিকা, সাংগঠনিক কাঠামো, দায়িত্ব বণ্টন ও টিও অ্যান্ড ই প্রস্তুত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
২২১ বার পড়া হয়েছে