ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

মিরপুরে পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত ‘কসমিক ফার্মা’ নামে একটি পোশাক তৈরির কারখানা এবং কেমিক্যাল সংরক্ষণের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, এবং অতিরিক্ত আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। খবর পাওয়ার পর সকাল ১১টা ৫৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে