ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত এমপিওভুক্ত শিক্ষকদের, আজ ‘সচিবালয় অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো দেশজুড়ে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর ১২টায় ‘সচিবালয় অভিমুখে পদযাত্রা’ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন আরও জোরদার করতে চান শিক্ষকরা।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা আসবে। তারা দাবি করেছেন, শিক্ষকদের জন্য ২০ শতাংশ হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কেউ শ্রেণিকক্ষে ফিরবেন না বলেও জানিয়েছেন তারা।

এর আগে, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে, যার ফলে পরিবেশ উত্তপ্ত হয়ে পড়ে। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিতে শুরু করেন এবং সেখান থেকেই টানা কর্মসূচির ঘোষণা দেন।

সোমবার সকাল থেকেই দেশের অধিকাংশ স্কুল, কলেজ ও মাদরাসায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে না গিয়ে অফিসকক্ষ বা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
৯০ বার পড়া হয়েছে