ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাজশাহী বিভাগের চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নির্বাচনের আগে শেষ দফার প্রচারণার অংশ হিসেবে রাজশাহী বিভাগের চারটি জেলায় আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই নওগাঁ দিয়ে তার কর্মসূচি শুরু হবে। বেলা ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর তিনি চাঁপাইনবাবগঞ্জে যাবেন এবং বেলা সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য রাখবেন।

দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে আরও দুটি জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির। এসব জনসভায় জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দিনের শেষ ভাগে তিনি নাটোরে পৌঁছে সন্ধ্যায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। ওই রাতেই নাটোরে অবস্থান করবেন ডা. শফিকুর রহমান। পরদিন (৬ ফেব্রুয়ারি) তিনি বরিশালে অনুষ্ঠিতব্য জনসভায় অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৬০ বার পড়া হয়েছে