ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

রাজশাহী বিভাগের চার জেলায় আজ নির্বাচনী জনসভায় জামায়াত আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের চার জেলায় আজ জনসভা করতে যাচ্ছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সফরের শেষ পর্যায়ে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতেই তার প্রথম কর্মসূচি নওগাঁয়। সকাল ১১টার দিকে শহরের এটিএম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর চাঁপাইনবাবগঞ্জে গিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের সমাবেশে অংশ নেবেন।
দুপুরের পর রাজশাহীর গোদাগাড়ীর মহিষালবাড়ি ডিগ্রি কলেজ মাঠে এবং বিকেলে রাজশাহী শহরের মাদরাসা মাঠে আরও দুটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এসব কর্মসূচিতে জোটভুক্ত অন্যান্য দলের শীর্ষ নেতারাও উপস্থিত থাকবেন।
দিনের শেষ ভাগে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন জামায়াত আমির। রাতটি তিনি নাটোরেই কাটাবেন এবং পরদিন (৬ ফেব্রুয়ারি) বরিশালের জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৮০ বার পড়া হয়েছে