ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাকে হাজিরার নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

রাষ্ট্রদ্রোহ মামলায় পলাতক আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আরও ২৬০ জনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর হাকিম আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশের প্রতিবেদন পর্যালোচনা শেষে বিচারক জুয়েল রানা আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এর আগে, গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও আসামিদের ধরতে ব্যর্থ হয় পুলিশ। তাই নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়।

এই মামলায় ইতিমধ্যে সাবিনা আক্তার তুহিনসহ ২৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে জামিন আবেদন নাকচ করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক। অভিযোগে বলা হয়, গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের নির্দেশ দেন।

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তদন্তে দেখা যায়, ‘জয় বাংলা ব্রিগেড’ নামের সংগঠনের নেতাকর্মীরাও এতে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
২২০ বার পড়া হয়েছে