ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

ঢাকায় জামায়াত আমির ও ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ঢাকাস্থ ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি. কার্লসেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বৈঠকে উভয় পক্ষ আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন। নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ডেনমার্কের কারিগরি ও নৈতিক সহায়তা প্রত্যাশা করা হয়। পাশাপাশি নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে নারীর দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে ডেনমার্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া মানবাধিকার পরিস্থিতি, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে