ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

বিদেশি পর্ন সাইটে তারকা, দেশে এসে পুলিশের জালে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে বান্দরবন থেকে এক বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার গভীর রাতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের মুহাম্মদ আজিম (২৮) ও মানিকগঞ্জের বৃষ্টি (২৮)। সোমবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, তারা বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে অশ্লীল ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ছিলেন।

তদন্তে জানা যায়, ২০২৪ সালের মে মাসে তাদের প্রথম ভিডিও বিদেশি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এরপর এক বছরে মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি ভিউ পেয়েছে।

তারা শুধু কনটেন্ট তৈরি করেই থেমে থাকেননি; বরং অন্যদেরও এ কাজে সম্পৃক্ত করতে উৎসাহিত করতেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও তারা এসব কনটেন্ট প্রচার করতেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ক্যামেরা, ট্রাইপডসহ ভিডিও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দুজনই দারিদ্র্যপীড়িত পরিবারে বেড়ে উঠেছেন এবং শিক্ষাজীবন অসম্পূর্ণ রেখেই এই অবৈধ পথে পা বাড়ান বলে জানিয়েছে সিআইডি।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ১৭ অক্টোবর ‘দ্য ডিসেন্ট’ নামের একটি গণমাধ্যমে এই যুগলের আন্তর্জাতিক পর্ন জগতে সম্পৃক্ততা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে