ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা ও উপহার পৌঁছাল তারেক রহমানের কার্যালয়ে Logo বিদায় মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Logo মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব পেলেন এম সিরাজ উদ্দিন মিয়া Logo নতুন সরকারের শপথ গ্রহণ সোমবার অনুষ্ঠিত হবে Logo রাজশাহী–৩ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় Logo ৩০ আসনে ফল পাল্টানোর অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিত চায় জামায়াত Logo শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানাল ইতালিয়ান দূতাবাস Logo গণতন্ত্র রক্ষায় সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করলেন তারেক রহমান Logo মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ ১৮ ফেব্রুয়ারির মধ্যে হবে মন্ত্রিপরিষদ সচিব জানান Logo নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি’র সাফল্যকে প্রধান উপদেষ্টা অসাধারণ অর্জন হিসেবে বর্ণনা করেছেন

আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন।

রাশিয়ার আকাশসীমায় আজারবাইজানের একটি বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন ভ্লাদিমির পুতিন। তবে এই ঘটনার জন্য রাশিয়া দায়ী- এ কথা স্বীকার করেননি তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) এ খবর জানিয়েছে বিবিসি।

গত বুধবার (২৫ ডিসেম্বর) ইউক্রেনের ড্রোন প্রতিহত করতে মস্কোর আকাশে বিমান প্রতিরক্ষা তৎপরতা চালানোর সময় বিস্ফোরণে আজারবাইজানের বিমানটি বিধ্বস্ত হয়। এর প্রতিক্রিয়ায় প্রথম মন্তব্যে পুতিন বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা’।

এর আগে এ বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, চেচনিয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিমানটি রাশিয়ার বিমান প্রতিরক্ষা সিস্টেমের কবলে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

এরপর কাজাখস্তানে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়।
 
শনিবার ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে ফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, ভ্লাদিমির পুতিন রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং আবারও নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শনিবারের আগে, ক্রেমলিন আজারবাইজানের বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে কোন মন্তব্য করেনি। তবে রাশিয়ান বিমান কর্তৃপক্ষ বলেছিল, চেচনিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে ওই অঞ্চলের পরিস্থিতি ‘খুব জটিল’।

আজারবাইজানের এভিয়েশন বিশেষজ্ঞ এবং অন্যরা বিশ্বাস করেন যে বিমানের জিপিএস সিস্টেমগুলো ‘ইলেকট্রনিক জ্যামিং’ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে।
 
এছাড়া বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানিয়েছেন বিমানটির বেঁচে যাওয়া আরোহীরা।
 
আজারবাইজান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়াকে অভিযুক্ত করেনি। তবে দেশটির পরিবহন মন্ত্রী বলেছিলেন, বিমানটি ‘বহিরাগত হস্তক্ষেপের’ প্রভাবে বিধ্বস্ত হয়েছে। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
১৩৭ বার পড়া হয়েছে