ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া।

আবারও দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকালে চালানো হয় এ পরীক্ষা। পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ছোঁড়া হয় আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম)। যা এ যাবৎ সবচেয়ে দীর্ঘসময় পাড়ি দিয়ে পড়েছে সাগরে।

প্রতিবেশী জাপান জানিয়েছে, দেশটির ওকুশিরি দ্বীপ থেকে প্রায় ৩শ’ কিলোমিটার পশ্চিমে পড়েছে পিয়ংইয়ংয়ের ছোড়া ক্ষেপণাস্ত্র। কনভেনশনাল মিসাইলের চেয়ে এটি আলাদা বলে জানিয়েছে টোকিও।

গত মাসেই ব্যালেস্টিক মিসাইলের পরীক্ষা চালালেও পিয়ংইয়ং সবশেষ আইসিবিএমের পরীক্ষা চালিয়েছিল গত বছর ডিসেম্বরে। উল্লেখ্য, একদিন আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নেয়ার অভিযোগ করেছিল দক্ষিণ কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
১৩৪ বার পড়া হয়েছে