ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo রাজধানীতে অব্যাহত জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন; আসাম থেকে আসছে ৫ হাজার টন ডিজেল Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু

আসন্ন নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা হবে: জামায়াতের আমির

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশকে এক নতুন পথচলায় নিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২২ নভেম্বর) ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা মাঠে জাতীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, আগামীর নির্বাচন যেন সুষ্ঠু, স্বচ্ছ ও সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়—এটাই জনগণের চাওয়া। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এবং কোনো ধরনের প্রভাব, পেশিশক্তি বা অনিয়মকে বরদাশত করা হবে না। কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, এ নির্বাচনের মাধ্যমেই দেশে নতুন ইতিহাস রচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতের মতো কেন্দ্র দখল বা ভোটকারচুপির চেষ্টা হলে কঠোর জবাব দেওয়া হবে। সব ধরনের জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে ইসলামী শক্তিগুলোর ঐক্য জরুরি।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারলে দেশে পরিবর্তন আনার নতুন অধ্যায় সৃষ্টি হবে।

এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতারা। বক্তাদের দাবি, ইসলামী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলো এক হলে আসন্ন জাতীয় নির্বাচনেই বিজয় অর্জন সম্ভব। একই সঙ্গে তারা বলেন, দেশের ভবিষ্যৎ পথচলা নির্ধারণ করবে জনগণই।

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। নেছারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের অংশ হিসেবে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
৫৪ বার পড়া হয়েছে