ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

ইরানে হামলা বন্ধ চায় রাশিয়া, মধ্যস্থতা করতেও প্রস্তুত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরানের ওপর ইসরায়েলি হামলা অব্যাহত রাখার নিন্দা জানিয়ে একে অবৈধ বলে অভিহিত করেছে রাশিয়া। সেইসাথে, দেশটিতে হামলা বন্ধের দাবিও জানিয়েছে বিশ্বের অন্যতম এ পরাশক্তি।

মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলা অবিলম্বে থামানোর আহ্বান জানানো হয়। খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

বিবৃতিতে, ইরানের পারমাণবিক কর্মসূচিগুলোকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে এতে ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে আখ্যা দেয় মস্কো। সেইসাথে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংঘাতের সমাধান কেবল কূটনীতির মাধ্যমেই সম্ভব বলেও উল্লেখ করা হয়।

ক্রেমলিনের অভিযোগ, চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেয়ার চেষ্টা করছে অনেক পশ্চিমা দেশ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যা বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে।

এর আগে, সোমবার ক্রেমলিন জানায়, রাশিয়া ইসরায়েল-ইরানের মধ্যকার সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেও প্রস্তুত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে