ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে যা জানা গেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু নিয়ে যা জানা গেল।

দেশে হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী সানজিদা আক্তার (৩০) অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে এইচএমপি ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে করা প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

এইচএমপি ভাইরাসে সাধারণত কেউ মারা যায় না উল্লেখ করে সায়েদুর রহমান বলেন, ‘ওই নারী এইচএমপি ভাইরাসে মারা গেছেন সেটি সরাসরি বলা যাবে না।’
 
তিনি আরও বলেন, ‘গত বুধবার মারা যাওয়া ওই নারী অসুস্থ হয়েছিলেন এক মাস আগে। তিনি এইচএমপি ভাইরাসে আক্রান্ত ছিলেন। পাশাপাশি অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।’
 
ভাইরাসটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘তবে সতর্ক থাকতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। বার বার হাত ধোয়ার পাশাপাশি মাস্ক পরলে সংক্রমণ কম হবে।’
 
প্রয়োজনে হাসপাতালগুলোতে আবার করোনার মতো ব্যবস্থাপনা ফিরিয়ে আনা হবে বলেও জানান সায়েদুর রহমান। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
৩৫৮ বার পড়া হয়েছে