ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দেশে হামের টিকা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, আগামী ২০ তারিখ থেকে সারাদেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী বলেন, নির্ধারিত সময় অনুযায়ী হামের টিকা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং বর্তমানে টিকার কোনো ঘাটতি নেই। আগামী ১৫ মে পর্যন্ত পর্যাপ্ত সিরিঞ্জ মজুত রয়েছে। পরবর্তী সময়ের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ সংগ্রহের প্রক্রিয়াও চলমান আছে।

তিনি আরও জানান, আসন্ন মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সরকার আগাম প্রস্তুতি নিয়েছে এবং হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি যক্ষ্মার প্রকোপ বাড়তে পারে এমন আশঙ্কায় আগেভাগেই টিকা ও প্রতিষেধকের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
২৫ বার পড়া হয়েছে