ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোট দিতে সাহসী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনকে বললেন ঐতিহাসিক মাইলফলক Logo ভালুকায় নিহত দীপু দাসের পরিবারকে সহায়তা ও বাড়ি নির্মাণে সরকারের উদ্যোগ Logo নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা Logo এপস্টেইন–সংক্রান্ত নথিতে উঠে এলো এক ফরাসি ফুটবল তারকার নাম Logo বার্সেলোনার সভাপতির পদ ছাড়লেন লাপোর্তা, মার্চে নতুন নির্বাচনে প্রার্থী হবেন Logo মার্কিন জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ Logo ওসমান হাদির পরিবারের কাছে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা Logo পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ Logo মা–বাবার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেন তারেক রহমান Logo ভোট ও গণভোট ঘিরে রাজধানী ছাড়ছেন মানুষ, টার্মিনাল ও স্টেশনে ভিড়

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ অক্টোবর থেকে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২৪ অক্টোবর থেকে।

আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন। বিনামূল্য পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে এই টিকা নিতে পারবেন।

সাত বিভাগে ১৮ দিনব্যাপী দেয়া হবে এইচপিভি টিকা।

জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটে এক কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, ইতোমধ্যে ঢাকা বিভাগের প্রায় ১৫ লাখ কিশোরীকে এক ডোজ করে টিকা দেয়া হয়েছে। এবার ঢাকা ছাড়া বাকি সাত বিভাগে একযোগে ১৮ দিনব্যাপী টিকা দেয়া হবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান কার্যক্রম হবে এবং পরের ৮ দিন শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছরের কিশোরীরা টিকা নিতে পারবেন জেলা, উপজেলা ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে টিকা গ্রহণকারী প্রত্যেককে নিবন্ধন করতে হবে www.vaxepi.gov.bd এই ওয়েবসাইটে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বছরে বিশ্বের প্রায় ৬ লাখ নারী জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে ৩ লাখ মৃত্যুবরণ করেন। বাংলাদেশে বছরে আক্রান্ত হন ৮ হাজার ২০০ জন, আর মারা যান ৪ হাজার ৯০০ নারী।
 
সাধারণত এই ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া থেকে জরায়ু মুখ ক্যান্সারের লক্ষণ প্রকাশ পেতে সময় লাগে ১৫ থেকে ২০ বছর। কর্মশালায় বক্তারা বলেন, ১ ডোজ এইচপিভি গ্রহণ করলে মরণঘাতি এই ক্যান্সার প্রতিরোধ সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
১৬৪ বার পড়া হয়েছে