ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

কক্সবাজারের হোটেলে পর্যটকের মৃত্যু, দুই নারীসহ চারজন আটক

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ রুবেল (৪২) নামে এক পর্যটক মারা গেছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই নারীসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত রুবেলের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর এলাকায়। তিনি স্থানীয় আব্দুস লতিফের ছেলে।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ উদ্ধার করে।

হোটেল সূত্র জানায়, রুবেল গত ১৫ অক্টোবর নিজ জেলার বন্ধুদের সঙ্গে কক্সবাজার আসেন এবং কলাতলীর হাইপেরিয়ান হোয়াইট প্যালেস হোটেলে অবস্থান নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে হোটেল কক্ষে অবস্থানকালে অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে