ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মাদারীপুরে গুদাম থেকে উদ্ধার ৩৭ হাজার লিটার সয়াবিন তেল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাদারীপুরে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে সংকট তৈরির অভিযোগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৮।

রোববার (১৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগ ছিল, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি লাভের উদ্দেশ্যে ভোজ্যতেল মজুত করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে ‘সরদার ট্রেডার্স’-এর মালিক বাচ্চু সরদারের বাড়ির নিচতলা থেকে প্রায় ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল দ্রুত বাজারে সরবরাহ করার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

অভিযানে র‍্যাব-৮ এর কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে অস্থিরতা তৈরি ও অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে এভাবে তেল মজুত করা হয়েছিল।

জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
২১ বার পড়া হয়েছে