ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার Logo হরমুজ প্রণালি ঘিরে ইরানের সতর্কবার্তা, তেল পরিবহনে নতুন উত্তেজনা Logo বন্ধ পাটকল চালুতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কারাগারে থাকা ভোটারদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন (ইসি) বিষয়টি নিশ্চিত করেছে। ইসি জানায়, ইতিহাসে এই প্রথমবারের মতো কারাবন্দিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশন এর আগে ৬ জানুয়ারি থেকে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রার্থীর নামের পাশাপাশি নির্বাচনী প্রতীকও উল্লেখ থাকবে।
ইসি সূত্রে জানা গেছে, দেশে ও বিদেশে অবস্থানরত মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এদের মধ্যে প্রায় অর্ধেক ভোটার দেশের ভেতরে অবস্থান করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৫ বার পড়া হয়েছে