ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

জ্বালানির দাম বাড়তেই বাস-লঞ্চ ভাড়া বাড়ানোর প্রস্তাব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরপরই গণপরিবহনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট মালিকপক্ষ। রবিবার থেকে নতুন জ্বালানি মূল্য কার্যকর হওয়ার পর বাস ও লঞ্চের ভাড়া সমন্বয়ের দাবি উঠেছে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাস মালিকদের প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগর এলাকায় বাসভাড়া সর্বোচ্চ ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলোচনা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাসে প্রায় ৩৭ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে, অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংগঠন। তারা ১০০ কিলোমিটারের কম বা বেশি—উভয় দূরত্বেই প্রতি কিলোমিটারে ১ টাকা ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে বিআইডব্লিউটিএ’র কাছে জমা দিয়েছে।

এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবও রাখা হয়েছে। এখন ভাড়া নির্ধারণ কমিটির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে চূড়ান্ত ভাড়া কত নির্ধারিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
২১ বার পড়া হয়েছে