ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৮৩ ফিলিস্তিনির মৃত্যু

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছেন আরও ৮৩ জন ফিলিস্তিনি। মঙ্গলবার, ৫ আগস্ট কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনারা আবারও বেপরোয়া হামলা চালায়। এতে অন্তত ৫৮ জন ত্রাণপ্রার্থী নিহত হন। একইদিনে দেইর আল বালায় এলাকায় একটি ত্রাণবাহী ট্রাক উল্টে মারা যান আরও ২০ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যবস্থাপনায় পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশেও প্রতিনিয়ত গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এসব হামলায় ত্রাণ নিতে আসা বহু ফিলিস্তিনি নিহত হচ্ছেন। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক মানবিক সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত ১,৫৬০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন শুধুমাত্র ত্রাণ নিতে গিয়ে।

খাদ্য সংকট এবং নিরাপদ ত্রাণ সংগ্রহ ব্যবস্থার অভাবে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা এই অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:১৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
২৯১ বার পড়া হয়েছে