ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আইপিএলে ইতিহাস গড়লেন মোস্তাফিজ, রেকর্ড দামে দলে নিল কলকাতা Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনসমুদ্র, শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের Logo ভরিতে সর্বোচ্চ ১,৪৭০ টাকা বাড়ল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর ১৬ ডিসেম্বর থেকে Logo হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের স্ত্রীসহ তিনজনের ৫ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর Logo টাঙ্গাইলে ভেজাল জিরা বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo বিদেশে শরিফ ওসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা Logo ‘একদম শুইয়ে দেব’, কোয়াব ম্যাচ ঘিরে মজার চ্যালেঞ্জ শান্তর Logo হাদির ওপর হামলা: ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকসহ তিনজন র‌্যাবের হেফাজতে

গাজায় হামলার পর যুদ্ধবিরতিতে ফেরার বার্তা দিল ইসরায়েল

নিজস্ব সংবাদ :

গাজায় সাম্প্রতিক হামলার পর ইসরায়েল আবারও যুদ্ধবিরতিতে ফিরে যাওয়ার দাবি করেছে। তবে দেশটির দাবি, হামাস প্রথমে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে তারা অভিযান চালাতে বাধ্য হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) গাজার রাফা এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেলআবিব। এতে ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার কথা জানায় আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী)। ঘটনার পর পরই ইসরায়েল পাল্টা হামলা চালায়।

তবে হামাস এই অভিযানের দায় অস্বীকার করেছে। তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা ইসরায়েলি নিয়ন্ত্রিত কোনো এলাকায় সংঘর্ষের তথ্য পায়নি। কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, যোগাযোগ সীমিত থাকায় সব শাখার যোদ্ধাদের সঙ্গে সংযোগ রাখা সম্ভব হচ্ছে না।

ইসরায়েলের পক্ষ থেকে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, যদি যুদ্ধবিরতির শর্ত কেউ ভঙ্গ করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই ফিলিস্তিনি কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করছিল যে, ইসরায়েল এই চুক্তির শর্ত যথাযথভাবে মানবে না। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল অন্তত ৪৭ বার চুক্তি লঙ্ঘন করেছে।

এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মাঝে উদ্বেগ বাড়ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
৩৮ বার পড়া হয়েছে