ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচন শান্তিপূর্ণ রাখতে প্রস্তুত বিজিবি, ভোটে বাধা বরদাশত নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ঢাকা-১৮ আসনে ভোটের আগে বিএনপি প্রার্থীর অভিনব বার্তা Logo পাসপোর্ট সূচকে বাংলাদেশ এক ধাপ এগোল Logo সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখল হাইকোর্ট Logo নবাবগঞ্জ পার্ক এলাকায় দরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ Logo স্ক্যালোনি মেসির সঙ্গে ব্যক্তিগত বৈঠকে আলোচনা প্রকাশ করেছেন Logo নোবেল পুরস্কার নিয়ে স্পষ্ট অবস্থান নোবেল ইনস্টিটিউটের, বাতিল বা ভাগাভাগির সুযোগ নেই Logo রাজধানীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ড: পরিবারের পক্ষ থেকে মামলা Logo হিজাব পরা নারী প্রধানমন্ত্রী প্রসঙ্গে তর্কে জড়ালেন ওয়াইসি ও হিমন্ত Logo সীমান্তে মিয়ানমার থেকে আসা গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর

গোপালগঞ্জে যুদ্ধ করার কোনো উদ্দেশ্য ছিল না: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সেনাবাহিনীর সাঁজোয়া যান নিয়ে গোপালগঞ্জ ত্যাগের ব্যাপারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে সেখানে গিয়েছিলেন এবং তাদের কথামতোই ফিরে এসেছেন। গোপালগঞ্জে কোনো ধরনের সংঘাত বা যুদ্ধের পরিকল্পনা ছিল না।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে দলের পদযাত্রা কর্মসূচির সময় যমুনা টেলিভিশনের একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে সংঘটিত হামলার ফলে তাদের পদযাত্রায় ব্যাঘাত ঘটেছে, যার কারণে ওইদিন দুই জেলার পদযাত্রা বন্ধ করতে হয়েছে। তবে তারা সেদিকে গুরুত্ব না দিয়ে কর্মসূচি আবার শুরু করেছে। তিনি মনে করেন, প্রশাসন যদি আরও সক্রিয় থাকতো, তাহলে এমন ঘটনা ঘটত না।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মুজিববাদী ফ্যাসিস্ট শক্তি এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র আইন করেই দল নিষিদ্ধ করলে এই মতাদর্শ নিশ্চিহ্ন হবে না। এজন্য এই শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

পদযাত্রার অভিজ্ঞতা নিয়ে নাহিদ বলেন, কিছু জায়গায় তারা আশানুরূপ সমর্থন পেয়েছেন, আবার কোথাও কম। মাঠের বাস্তবতা বেশ ভিন্ন। উদাহরণস্বরূপ, গোপালগঞ্জে তারা বড় ধাক্কা খেয়েছেন।

এদিকে, হাসনাত আব্দুল্লাহ জানান, আগে মনে করতেন মানুষ রাজনীতি থেকে দুরত্ব বজায় রাখে, কিন্তু মাঠে এসে দেখছেন মানুষ রাজনৈতিক সচেতন ও দলের ভুল-সঠিক বিষয়ে কথা বলছে, যা তাদের উৎসাহিত করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
১৪০ বার পড়া হয়েছে