ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo তানজিদ তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে রাজশাহীর বড় সংগ্রহ, চট্টগ্রামের সামনে ১৭৫ রানের চ্যালেঞ্জ Logo গায়ের জোর নয়, জনগণের ভালোবাসায় দেশ চলবে—উত্তরায় মাহমুদুর রহমান মান্না Logo ২৪ ঘণ্টা না যেতেই ফের লাফ, ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছাল দেশের স্বর্ণ Logo নতুন বেতন কাঠামো প্রস্তাব: সরকারের ব্যয় বাড়লেও রাজস্ব ও মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ Logo ট্রাম্পের দাবি: মাঝে মাঝে স্বৈরশাসকের প্রয়োজন হয় Logo লঙ্কানদের কাছে ১৯ রানে হার দিয়ে ওয়ানডে সিরিজে এগিয়েছে ইংল্যান্ড Logo নির্বাচন প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কাছে প্রধান উপদেষ্টার অবস্থান তুলে ধরা Logo আজ উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা Logo সাত জেলার নির্বাচনী কর্মসূচি শেষ করে রাজধানীতে ফিরলেন তারেক রহমান Logo সাত সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের অধ্যাদেশ অনুমোদন

ছাতকে আপন ভাইদের বিরুদ্ধে প্রবাসী বোনের মাদরাসায় লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য প্রবাসী বোনের স্থাপিত মাদরাসায় ঢুকে লুটপাট ও ভাঙচুর করা এবং জবরদখলচেষ্টার অভিযোগ উঠেছে আপন দুই ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে প্রবাসী বোন যুক্তরাজ্য থেকে সম্প্রতি সিলেট রেঞ্জের ডিআইজি, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার কাছে ই-মেইলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী দিলারা বেগম ঝর্ণা (৫০) ছাতকের সুহিতপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর মেয়ে।

লিখিত অভিযোগে দিলারা উল্লেখ করেন- সুহিতপুরে তাঁর পৈত্রিক সূত্রে পাওয়া ও ক্রয়কৃত মোট ১৮ শতক জমির উপর ‘হযরত আবু বকর সিদ্দিক (রা.) হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা ও এতিমখানা’ নামে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেন। মাদরাসা পরিচালনার স্বার্থে তিনি মাদরাসা ভবনে ৬টি ইউনিট ও ৪টি দোকানকোঠা করে ভাড়া দিয়েছেন। এসবের ভাড়াবাবদ পাওয়া টাকায় মাদরাসা পরিচালনার ব্যয় সংকুলান না হওয়ায় দিলারা ব্যক্তিগতভাবেও প্রতি মাসে এ মাদরাসায় আর্থিক সহযোগিতা করেন। কিন্তু সম্প্রতি এ মাদরাসা ও মাদরাসার জমি এবং স্থাপনার ভাড়ার উপর লোলুপ দৃষ্টি পড়েছে তাঁর আপন দুই ভাই আওয়ামী লীগ নেতা মো. আওলাদ আলী রেজা (৫৫) ও ইউসুফ আলী মোহনের (৬০)। এরই জের ধরে গত ১৮ আগস্ট রাতে এই দুজন ও ইউসুফ আলীর ছেলে ছাত্রলীগ নেতা এমদাদ (৩০) তাদের সহযোগী ৮-১০ জনকে নিয়ে মাদরাসায় ঢুকে ভাঙচুর ও লুটপাট চালান। এসময় মাদারাসায় অবস্থানরত ছাত্র-শিক্ষকদের হুমকিও দিয়ে আসেন হামলাকারীরা।

পরে আগস্ট মাসের ভাড়াবাবদ ৫৭ হাজার টাকা ভাড়াটেদের কাছ থেকে জোরপূর্বক নিয়ে আসেন অভিযুক্তরা।

এ অবস্থায় মাদরাসার ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা-শঙ্কায় রয়েছেন দিলারা বেগম। তাই আওয়ামী লীগ নেতা মো. আওলাদ আলী রেজা ও ইউসুফ আলী মোহন এবং ছাত্রলীগ নেতা এমদাদকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি রক্ষায় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী নারী।

লিখিত অভিযোগ পেয়ে ছাতক থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ছাতক থানার এস.আই আব্দুস সাত্তার বলেন- অভিযোগ পেয়ে ছাতক থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরে জানতে পেরেছি- বিষয়টি ভাই-বোনদের মাঝে মিটমাট হয়ে গেছে এবং ওই প্রবাসী নারী অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

তবে প্রবাসী দিলারা বেগম ঝর্ণা বলেন- মিটমাটের কথা সত্যি নয়। অভিযুক্তরা আবারও মাদরাসায় হামলা বা দখলচেষ্টা করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
১৫৬ বার পড়া হয়েছে