ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

জমকালো আয়োজনে ছাতক পৌর প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছাতক প্রতিনিধিঃ জামরুল ইসলাম রেজা,

সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার যুবসমাজের জন্য আয়োজিত ৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল সোমবার বিকেলে পাগল হাসান চত্বর সংলগ্ন মাঠে সম্পন্ন হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সাজ্জাদ মাহমুদ মনির ও মোঃ লাহিন মিয়ার যৌথ পরিচালনায়। খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “প্রতিটি মানুষের শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। এলাকার যুবসমাজকে সুস্থ রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত খেলাধুলার আয়োজনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, আব্দুর রশিদ, আছরব আলী, আনফর আলী, সৈয়দ আহমদ লেছু, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্‌ আখতারুজ্জামান এশিয়ান টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠের ছাতক উপজেলা প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, মাহমুদুল সাবুল, মোহন আহমেদ, আব্দুস সুফান, আহমদ আলী, জাকির আহমদ, সোহেল আহমদ, সামিউল হক সানি, সাংবাদিক মোঃ ফজল উদ্দিন, আবু বকর চৌধুরী, জামরুল ইসলাম রেজা , মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ মইনুল আহমেদ এবং মোহাম্মদ নবীর হোসেন।

উল্লেখ্য, এ প্রিমিয়ার লীগের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্ট দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হবে। সেমিফাইনাল ১৪ ডিসেম্বর এবং ফাইনাল ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রথম দিনে মুখোমুখি হয়েছে বস স্কোয়ার্ড ও সেভেজ স্ট্রাইকার্স দল। বিজয়ী দল যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা পুরস্কার পাবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
২২০ বার পড়া হয়েছে