ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ ঘোষণা দেন।

এর আগে, মঙ্গলবার রাতে পোষ্য কোটা নিয়ে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভায় পোষ্য কোটা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান এই ঘোষণা দেন।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে বেশ কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। একপর্যায়ে আমরণ কর্মসূচিরও পালন করেন তারা। পরে উপাচার্যের আশ্বাসে অনশন স্থগিত করে শিক্ষার্থীরা। এরপর মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আবারও পোষ্য কোটা বাতিলে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। এরপরই রাতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অপরদিকে, পৌষ্য কোটা সংক্রান্ত সকল শর্ত বাতিল ও পুনরায় বহালের দাবিতে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা বরাদ্দ থাকতো। এই কোটার মাধ্যমে ন্যূনতম নাম্বার পেয়েও বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানরা ভর্তি হতে পারতেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
৪৫৪ বার পড়া হয়েছে