ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন

ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইরান ইস্যুতে সহযোগিতা না পাওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করছেন, মেলোনির অবস্থান আগের তুলনায় বদলে গেছে এবং এ নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির দৈনিক কোরিয়ারে ডেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এর আগে পোপ লিওকে উদ্দেশ করে ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছিলেন মেলোনি।

ট্রাম্প বলেন, অনেকদিন ধরে তার সঙ্গে মেলোনির কোনো যোগাযোগ নেই। তার অভিযোগ, ন্যাটোর কার্যক্রম কিংবা পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে ইতালি যুক্তরাষ্ট্রকে প্রত্যাশিত সহায়তা দিচ্ছে না। তার ভাষায়, তিনি যেভাবে মেলোনিকে চিনতেন, এখন তিনি সেভাবে নেই।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গও তোলেন, যদিও ইরান এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। তিনি দাবি করেন, এই ইস্যুতে ইতালির অবস্থান দুর্বল এবং এতে দেশটির নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এছাড়া ইতালির জ্বালানি নীতির সমালোচনা করে ট্রাম্প প্রশ্ন তোলেন, ইরানি তেল নিয়ে সরকার কেন কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তিনি বলেন, সুযোগ পেলে ইরান খুব দ্রুত ইতালির ক্ষতি করতে সক্ষম।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প পোপ লিওকে ইরানের মানবাধিকার পরিস্থিতি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার আহ্বান জানান। এতে মধ্যপ্রাচ্য ইস্যুতে হোয়াইট হাউস ও ভ্যাটিকানের মধ্যকার মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে ওঠে।

একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গত কয়েক মাসে ইরানে হাজার হাজার নিরস্ত্র মানুষ নিহত হয়েছে এবং তিনি দাবি করেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
১২ বার পড়া হয়েছে