ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা ও ঘনঘন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদে আবেগঘন বক্তব্য দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। দ্রুত সড়কটি সংস্কার ও প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান।

বুধবার (১৫ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, সড়কটি প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু চলতি মাসেই এই সড়কে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, বহু বছর ধরে সড়কটির উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে নানা প্রশাসনিক জটিলতার কথা বলা হয়। তার মতে, প্রায় ১০ থেকে ১২ বছর ধরে এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

তিনি জানান, এই মহাসড়কটি লাইন অব ক্রেডিট (এলওসি) প্রকল্পের আওতায় ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি খুবই সরু অবস্থায় রয়েছে। এতে করে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এমপি আরও বলেন, এলাকার মানুষের ক্ষোভ এতটাই বেড়েছে যে তিনি নিজ এলাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং ডেপুটি স্পিকারের মাধ্যমে এ বিষয়ে নির্দেশনার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২৪ বার পড়া হয়েছে