ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কুয়াকাটায় বিমানবন্দর স্থাপনের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান সেখানে ফ্লাইট চালু করতে আগ্রহ দেখালে সরকার প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওই সংসদ সদস্য কুয়াকাটার পর্যটন সম্ভাবনা, পায়রা বন্দর, নৌঘাঁটি ও ক্যান্টনমেন্টের বিষয় তুলে ধরে সেখানে দ্রুত একটি বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা সম্পর্কে জানতে চান।

প্রধানমন্ত্রী জবাবে বলেন, বিমানবন্দর স্থাপন সরাসরি অর্থনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে জড়িত। সেখানে ফ্লাইট চালু করা গেলেও যদি তা লাভজনক না হয়, তাহলে এর আর্থিক চাপ জনগণের ওপর পড়বে। এ কারণে বিষয়টি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা জরুরি।

তিনি আরও জানান, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোগ নেয়, তাহলে সরকার প্রয়োজন অনুযায়ী অবকাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। তবে এ ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার যেমন লোকসান এড়াতে চায়, তেমনি উদ্যোক্তাদের উদ্যোগ ব্যর্থ হোক—সেটিও কাম্য নয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৩১ বার পড়া হয়েছে